
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরে মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল বাশার।
মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, বিএনপি নেতা গোলাম সারওয়ার মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার দেওয়ান, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আমিন স্বপন, জেলা বিএনপির সদস্য আঃ মান্নান লস্কর, ইসলামী আন্দোলনের নেতা ডালিম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, সোয়েব আহমেদ, ইঞ্জি. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, যুব অধিকার পরিষদ নেতা কাউছার আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা ইসমাইল হোসেন সুমন, মোঃ আনিসুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, পুলিশকে জনবান্ধব পুলিশ হিসেবে সংস্কার করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। কারণ আমি নিজে না বদলে অন্যকে বদলে যেতে বলতে পারি না। তাই আগে নিজেকে বদলাতে হবে পরে অন্যকে। তবে পুলিশের বেলায় আপনি যেমন পুলিশ চাইবেন পুলিশ তেমন পুলিশ হতে বাধ্য থাকবে। আপনারা কেউ অপরাধীর পক্ষে তদবির করবেন না। নিজেও অপরাধের সাথে জড়িত হবেন না। তাহলে দেখবেন যেমন পুলিশ চাইছেন পুলিশ তেমন হয়ে গেছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে মতলব উত্তরের বিভিন্ন ধরনের সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন। আমি এগুলো নোট করে নিয়েছি। এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় মাদক নির্মুল, ইভটিজিং প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং ও অন্যান্য আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এএসপি সুদীপ্ত রায়।
ফম/এমএমএ/আরাফাত/



