চাঁদপুর: ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এই উপলক্ষে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের দায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি বক্তব্যে মৎস্য সম্পদের গুরুত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম স্বপন ও সাধারণ সম্পাদক খায়রুল আলম।
উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় মৎস্যচাষী ও সুধীজন।
সোমবার (১৮ আগস্ট) সারাদেশে একযোগে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
ফম/এমএমএ/



