চাঁদপুর সদরে কারেন্টজালসহ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার কারেন্টজাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, জেলা ও উপজেলা টাস্কফোর্সের এর আওতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড, নৌপুলিশসহ বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মিনিকক্স বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা আটক করা হয়। উপস্থিত ছিলেন মোঃ তানজিমুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,চাঁদপুর সদর,বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌপুলিশ।

জব্দৃকত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম এর নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ স্থানীয় এতিমখানা ও গরীবের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম