হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নে বাড়ীর পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল খায়ের (৬২) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মালিগাঁও গ্রামের মিজান মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবুল খায়ের তার নিজ বসতঘরে পানির মটর চালু করার সময় মোটরের সুঁইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্দার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, মরদেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম