চাঁদপুর: চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনের দত্ত ফার্মেসীকে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, মঙ্গলবার সদর হাসপাতালের সামনে দত্ত ফার্মেসিতে অভিযান পরিচালনা করে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩০ হাজার টকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষা অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



