চাঁদপুর শহরের মডার্ন শিশু একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশে

নিয়মিত ক্লাসে  শিক্ষার্থীদের পাঠানো ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমেই এদেশ সামনে এগিয়ে যেতে সাহায্য করার তাগিদ: অধ্যক্ষ ওমর ফারুক

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার বিষ্ণুরোড ব্যাংক কলোনি মডার্ন শিশু একাডেমীর বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল দশটায় একাডেমির মাঠে প্রতিষ্ঠাতা পরিচালক ও একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুক এর তত্ত্বাবধানে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক সমাবেশ দেশের প্রতি ভালোবাসা, শিশুদের ভবিষ্যৎ মাথায় রেখে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ ওমর ফারুক অভিভাবকদের উদ্দেশ্যে  দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

দিকনির্দেশনা মূলক অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেক অভিভাবকের চান তাদের সন্তানরা ভালো পড়াশোনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ উন্নতি করতে।

কেউ পড়াশোনা করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে নানা বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ স্থানে কাজ করবে এটাই সকলের প্রত্যাশা।

তবে আপনারাও যারা অভিভাবক বিন্দু আছেন একটা কথা মনে রাখবেন সন্তানদের প্রতি যত্নবান হবেন, যে প্রতিষ্ঠানে আপনার সন্তানরা লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানে খোঁজখবর নেওয়া সহ নিয়মকানুন মেনে চলা, নিয়মিত ক্লাস এ শিক্ষার্থীদের পাঠানো ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমেই এদেশ সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে জাতীয় সংগীতের সময় দাড়িয়ে সম্মান প্রদর্শন করা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

সমাবেশে অভিভাবক সদস্য সালাউদ্দিন পারভেজ  একাডেমির নিয়ম কানুনের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মনে আনন্দ পায়, এমন কিছু উপস্থাপন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক  মোঃ কামাল হোসেন, শাহানারা আক্তার, ফাহিমা আক্তার ,নাজমুল ইসলাম নোমান,তাহমিনা আক্তার, শাহানাজ  পারভিন,  রোকসানা ইসলাম রাখি, জেরিন আক্তার সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম