চাঁদপুর: চাঁদপুরের মঠখোলায় অন্যের সম্পত্তি দখলের অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে জনৈক হুমায়ুন কবীর গাজী সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে সম্পত্তির প্রকৃত মালিক জার্মান হোমিও হলের স্বত্বাধিকারী ডাক্তার হুমায়ুন কবির খান জাতীয় জরুরি সেবায় কল করেন। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এসে বিষয়টি হস্তক্ষেপ করে উভয়পক্ষকে বসে সমাধানের পরামর্শ দেন।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় জার্মান হোমিও হলের মালিকের মঠখোলা বাসার একটি দোকানের সাটারের তালা ভেঙে প্রবেশ করে প্রতিপক্ষ হুমায়ুন কবির গাজী গং। ঢাকার কলাবাগানে ড্যাফোডিল গ্রুপে কর্মরত স্টাফ হুমায়ুন কবীর গাজী এবং তার স্ত্রী বদরুন নাহার খরিদ ও পৈত্রিক সূত্রে মালিক দাবি করে সাইনবোর্ড শাটায়। এ সময় সংঘবদ্ধ চক্রের ৫০-৬০ জনের দলবল নিয়ে সেখানে উপস্থিত হন।
দখলকারী হুমায়ুন কবীর গাজী জানান, বছরখানেক আগে তিনি দুই শতাংশ ২০ পয়েন্ট জায়গা খরিদ করেন এবং ওয়ারিশ সূত্রে ৫০ পয়েন্ট জায়গার মালিক হোন। ডাক্তার হুমায়ুনকে এ অংশের ভাড়াটিয়া উল্লেখ করেন। তবে ভাড়াটিয়ার বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি।
জানাগেছে, ২০২৪ সালে দুলাল দর্জির স্ত্রী ফারজানা বেগম এর কাছ থেকে .৮৮ পয়েন্ট সম্পত্তি হুমায়ুন কবীর গাজীর স্ত্রী বদরুন্নাহার ক্রয় করেন। তবে ওই সম্পত্তি হুমায়ুন কবির খানের ক্রয় সম্পত্তির মধ্যে পড়ে না।
অপরদিকে ট্রিপল নাইনে কল করে পুলিশের নিকট অভিযোগ দেন জার্মান হোমিও হলে স্বত্বাধিকারী এবং বাসার মালিক ডাক্তার হুমায়ুন কবীর খান। তিনি এ সময় এ প্রতিবেদককে বলেন, দুলাল দর্জি থেকে ২০২১ সালে বায়নাপত্র দলিল করেন। পরে ২০২২ সাল ওই সম্পত্তি সাবকবলা দলিল করে খরিদসূত্রে মালিক হন। দুটি খারিজ খতিয়ান এর মাধ্যমে দেখা যায় তিনি মোট সাত শতাংশ ৪০ পয়েন্ট জায়গার খারিজ করেছেন। বর্তমানে তিনি ৭ শতাংশ জায়গায় অবস্থান করছেন বলে জানান।
তিনি এ অংশের ভাড়াটিয়া কিনা তা জানতে চাইলে বলেন, পুরোটাই সম্পত্তি আমার খরিদ করা। আমি ভাড়াটিয়া হতে যাব কেন। যদি ভাড়াটিয়া হই তাহলে ডিড ডকুমেন্ট দেখাতে বলেন।
এদিকে ত্রিপল নাইনে গিয়ে পুলিশ উভয় পক্ষের সাথে কথা বলেন। দখলকারীদের বের করে দিয়ে দোকানটি তালা মেরে দেন এবং উভয়ের কাগজপত্র দেখে স্থানীয় ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ফিরোজ পাটওয়ারীর মাধ্যমে এক সপ্তাহের মধ্যে সার্ভেয়ার দিয়ে জায়গা মেপে এ সমস্যা নিরসন করার তাগিদ দেন। এরিমধ্যে যেন কেউ কারো সাথে ঝামেলা না জড়ান এ ব্যাপারে সতর্ক করে দেন।
এ প্রতিবেদক সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, সোমবার উক্ত সম্পত্তিতে হুমায়ুন গাজীর অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড অফিস থেকে সার্ভেয়ার ভিজিট করার কথা। সেজন্য নিজেদের দখল দেখাতে ডাক্তার হুমায়ুন কবিরের একটি দোকান তালা ভেঙে দখল নেন।
ফম/এমএমএ/


