চাঁদপুর মডার্ন শিশু একাডেমির নবীন বরণ

শিশু শিক্ষার্থীদের বরণ করছেন অধ্যক্ষসহ শিক্ষকরা। ছবি: মাইনুল ইসলাম।

চাঁদপুর:  চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন শিশু একাডেমি। জেলা সদরে খুবই দক্ষতার সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ স্থানে নানা অবদান রাখছেন। প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে খুবই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ওমর ফারুক।

শনিবার (১৩ জানুয়ারি) ছিল শহরের ব্যাংক কলোনীতে অবস্থিত এই প্রতিষ্ঠানের ২০২৪ সালের নতুন ও পুরাতন ছাত্রদের নবীন বরণ। সকাল সাড়ে ১০টা থেকে খুবই আনন্দঘন পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে খুবই চমৎকারভাবে সাজানো হয় নবীন বরণের কর্মসূচি। এটি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের একটি ধারাবাহিকতা। প্রায় ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানটি অভিভাবকের পাশাপাশি স্থানীয়রাও উপভোগ করেন।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে এবং পরে প্রতিষ্ঠানের নিয়মিত শ্রেণী কার্যক্রম ব্যহত না হয় সেই ব্যবস্থা করা হয়। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মডার্ন শিশু একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ওমর ফারুক।

তিনি বলেন, আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ সন্তানেরমত দায়িত্ব নিয়ে অধ্যয়নের সুযোগ করে দিয়েছি। শিক্ষকরাও সেভাবে কাজ করে যাচ্ছেন। পড়ালেখার পাশাপাশি বাস্তবমূখী শিক্ষার অনুশীলন করা হচ্ছে। বিশেষ করে প্রত্যেক শিক্ষার্থী শিক্ষার সাথে একজন যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে প্রাথমিকভাবে সেই প্রশিক্ষণ আমরা দিচ্ছি। এক্ষেত্রে অভিভাবকরাও দায়িত্ব পালন এবং শিশুদের প্রতি যত্নবান হতে হবে। সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে আগামীতে আমাদের এই শিশুরা শিক্ষিত ও ভাল মানুষ হয়ে উঠবে।

নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মঞ্জুমা হক, জ্যেষ্ঠ শিক্ষক মো. কামাল হোসেন, শাহানারা আক্তার, শিক্ষক ফাহিমা আক্তার, নাজমুল ইসলাম নোমান, তাহমিনা আক্তার, শাহানাজ পারভীন, রোকসানা ইসলাম রাখি, জেরিন আক্তার সহ শিক্ষার্থীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম