
চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভ্যাব্য সদস্য প্রার্থী সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল বাশার মিলন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তিনি চাঁদপুর জেলা পরিষদের সদস্য পদে সদর ও পৌর এলাকায় আলোচনায় রয়েছেন। তাকে চাঁদপুর সদর ও পৌরসভা এলাকার জনগণ জেলা পরিষদের সদস্য করতে ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও জানা গেছে।
জানা যায়, আবুল বাশার মিলন ঢাকাস্থ চাঁদপুর সমাজের সভাপতি এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সদস্য পদের দায়িত্ব পালনসহ একাধিক সামাজিক সংগঠনে রয়েছেন। তিনি চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার বাসিন্দা। তার পিতা ছিলেন মরহুম আব্দুল রশিদ মেম্বার।
এদিকে এক সাক্ষাৎকারে জনগণের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ সদস্য পদে প্রার্থীতা প্রসঙ্গে এই সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল বাশার মিলন বলেন, গণতন্ত্র চর্চায় জনগণের সমর্থন নিয়ে দেশের সেবায় জেলা পরিষদের নির্বাচনে আমি অংশ গ্রহণ করতে চাচ্ছি। ভোটাররা যদি আশস্ত করে তা হলে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য আমি চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান, মেম্বার এবং চাঁদপুর পৌরসভার সম্মানীত মেয়র ও কাউন্সিলরদের সমর্থন এবং সর্বপরী সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি।
ফম/এমএমএ/


