চাঁদপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

চাঁদপুর : চাঁদপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাক্ষ্মন সাখুয়া গ্রামের ছৈয়াল বাড়ির মতলব হোসেন ছৈয়ালের ছেলে সুমন (৩৪), শহরের ওয়ারলেস এলাকার গুচ্ছগ্রামের মৃত কাজল হাওলাদারের ছেলে মোঃ সুমন (৩২) ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার পূর্ব বানিয়ারি থানার মৃত. মোঃ জহিরের ছেলে মোঃ আল আমিন (২৫)।
জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিক নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই নাদির শাহ্, এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শহরের চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ৫ শ’ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থার পর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম