চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বিকেল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব বাদশা খানের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ ও ইলিয়াস।
সহকারী শিক্ষক মাহফুজুল আলম খানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
এছাড়া অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সকল শিক্ষক,শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।
ফম/এমএমএ/


