চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন

সংগ্রহীত।

চাঁদপুর: ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সপ্তাহের অনুষ্ঠান মালার অংশ হিসেবে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করা হয়েছে প্রামাণ্যচিত্র।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার পরে শহরের বড় স্টেশন মোলহেড, বাসস্ট্যান্ড ও অন্যান্য জনবহুল স্থানে এই প্রামাণ্যচিত্র প্রদণ করা হয়।

এসময় স্থানীয় জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রামাণ্যচিত্র দেখার জন্য ভীড় জমায়।

প্রামাণ্যচিত্রে মৎস্য সম্পদ সংরক্ষন, মৎস্য সম্পদের উন্নয়ন ও মাছ খাদ্যে কি ধরণের চাহিদা মিটায় এসব বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও মাছ চাষের জন্য সাধারণ নাগরিকরা কি ধরণের ভূমিকা রাখতে পারে সেব সব বিয়গুলোও প্রামাণ্য চিত্রে ফুটে উঠে।

এর আগে ১৮ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম