চাঁদপুর : চাঁদপুর জেলার সকল থানার বিচারাধীন মামলার জব্দৃকত আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে চাঁদপুর কোর্ট প্রাঙ্গনে এসব আলামত প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।
এক প্রতিবেদনে তিনি জানান, জেলার সকল থানার বিচারাধীন মামলার জব্দকৃত আলামত সমূহ আনানুযায়ী ও উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসর করে ৭০টি মাদক মামলার ধ্বংসযোগ্য আলামত গাঁজা ২৭ কেজি ১১৫ গ্রাম, মূল্য-৮লাখ ১৩ হাজার ৪৫০টাকা, ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ২৫৭ পিস। যার মূল্য ৯ লাখ ৭৭ াহাজার ১০০ টাকা, ও ১২৯টি মৎস্য মামলার ৪৩ হাজার ৭৩৪ বর্গ মিটার অবৈধ বিভিন্ন জাল। যার মূল্য-১১লাখ ১১ হাজার ৭২০ টাকার আলামত গত কোর্ট প্রাঙ্গনের প্রকাশ্য স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আলমাতসমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান।
ফম/এমএমএ/


