চাঁদপুরে মাদকসহ আটক ২

চাঁদপুর : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রিফাত হোসেন (২৬) ও মো. সালমান (২৮)কে আটক করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং রোডস্থ এলাকা থেকে আসামীদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে ঘটনার দিন  ১৩.২০-১৪.০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক বাপন সেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  মোঃ রিফাত হোসেন প্রঃ সাফাত (২৬) গ্রেফতার, পিতা-মোঃ কাজিম আলী প্রঃ কাইজ্জা মিয়া, মাতা-রহিমা বেগম, স্থায়ী সাং-দড়ি সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ  এবং মোঃ সালমান (২৮) গ্রেফতার, পিতা-মৃত ইসমাইল মিয়া, মাতা-হালিমা বেগম, স্থায়ী সাং-সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জকে ৪০০০ (চার হাজার) পিস ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে পরিদর্শক বাপন সেন, বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানা যায়।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম