চাঁদপুরস্থ হাজিগঞ্জ শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির ইফতার

চাঁদপুরস্থ হাজিগঞ্জ শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে রাখছেন   সমিতির সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী।

চাঁদপুর:  চাঁদপুরস্থ হাজীগঞ্জ শাহারাস্তি আইনজীবী কল্যাণ সমিতির  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৯ এপ্রিল )  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনের হলরুমে ইফতারের আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. টি. এম মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক এডভোকেট এ. জেড. এম রফিকুল হাসান রিপন।

সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  সমিতির উপদেষ্টা ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, এডভোকেট নুরুল আমিন দেওয়ান ,  সিনিয়র আইনজীবী এডভোকেট মোবারক হোসেন,  অ্যাডভোকেট শহিদুল হক খান, অ্যাডভোকেট মুরাদ হোসেন চৌধুরী,    এডভোকেট আমিন আহমেদ,  অ্যাডভোকেট গাজী দুলাল, এডভোকেট শাহ আলম (৩),অ্যাডভোকেট গোলাম কায়সার শামীম ,   কচুয়া  উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট  এম এ হালিম পাটোয়ারী,  চাদপুরস্থ হাজিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহার,  সাধারণ সম্পাদক আবদুল লতিফ গাজী সহ চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির আইনজীবীসহ অন্যান্য আইনজীবীগণ।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী আবদুল গফুর।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম