চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে হংকং বেকারিকে জরিমানা

চাঁদপুর: বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে চাঁদপুর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এতে চাঁদপুর শহরের হংকং বেকারি এন্ড কনফেকশনারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে উৎপাদন ও বাজারজাত করায় ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

বিএসটিআই কুমিল্লা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে এ দিন অভিযানে শহরের আলী বেকারী ও ঢাকা কনফেকশনারীকে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম