
চাঁদপুর: ‘মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য’।এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর শহরের দাবদাহে তৃষ্ণনার্ত পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে স্বেচ্ছাশ্রমে শরবত প্রস্তুত ও বিতরণ করেছে শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত শহরের চিত্রলেখা মোড় শহীদ রাজু চত্বরে জনসাধারণের মাঝে নিষিদ্ধ পানিতে বিশুদ্ধ পানিতে চিনি লেবু ও ট্যাং মিশ্রিত ঠান্ডা শরবত অবিরাম বিতরণ করা হয়।
স্বেচ্ছা শ্রমের মানবিক এই কাজে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখা’র সভাপতি এসএম মোরশেদ সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মোঃ শরিফ আহমেদ খান,সহ সভাপতি জসিম উদ্দিন খান,হাফিজুর রহমান পাটওয়ারী, সহ সভাপতি প্রফেসর শাহআলম,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী প্রমুখ।
ফম/এমএমএ/



