চাঁদপুর: নির্বাচন অফিস থেকে বিভিন্ন সেবা সমূহের প্রদর্শনীর মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের সেবা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এ সময় পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদারসহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


