চাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চাঁদপুর: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এ দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এডিসি বশির আহমেদ বলেন, দুযোর্গ হলে কিভাবে এবং কি রকম প্রস্তুতি নিতে হবে বা আমাদেরকে কিভাবে থাকতে হবে তার ব্যাপারে আমরা আজকে জানলাম। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সবসময়ই দুর্যোগকালীন সময়ে তারা বিভিন্নরকম সেবা দিয়ে থাকেন। তারা এভাবেই মানব কল্যাণে কাজ করে যাবেন এ প্রত্যাশা রইলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. সাহিদুল ইসলাম।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক বিশেষ সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম