
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে গত ৮ মার্চ বুধবার রাতে অগ্নিকান্ডে ২টি পরিবারের ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের ঘটনা খবর পেয়ে বৃস্পতিবার (৯ মার্চ) ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.ইবনে আল জায়েদ হোসেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুস সালাম সওদাগর, ইঞ্জি.জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের,ইউপি সদস্য মন্টু মিয়া,যুবলীগ নেতা ইমাম হোসেন ও মুরাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


