চাঁদপুরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাঁদপুর : ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) শহরের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা যায়,নচাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ২৭৪ শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিলো ২১ জন।  যার উপস্থিতির হার ৯৩ শতাংশ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম