চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উন্নয়নে সুবিধা ভোগীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে সদর উপজেলা প্রানী সম্পদ দপ্তরের মাঠে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ জন সুবিধা ভোগীদের মাঝে প্রত্যেক জনকে একটি করে ষাঁড় গরু ও গরুর পায়ের নিছের ম্যাট প্রদান করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক প্রমুখ।
ফম/এমএমএ/



