চাঁদপুরে কিশোর গ্যাংয়ের লিডার নিবরসহ আটক ৩

চাঁদপুর : চাঁদপুরে পুলিশের সাড়শী অভিযান কালে কিশোর গ্যাংয়ের লিডার নিবরসহ ৩ জনকে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ব্যাপক চেস্টার পর দীর্ঘ দিন পরে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো,শহরের প্রফেসর পাড়া এলাকার মোস্তাব উদ্দিন ও শামীমা আক্তারের ছেলে মুসাব বিন মেজবা (১৭),শহরের নিউ মাকের্টের (পৌর সভার লিজ প্রাপ্ত জায়গায়) ৪র্থ তলায় বসবাসকারী পৌরসভার সাবেক কাউন্সিলর মৃত তাজুল ইসলাম ভুঁইয়া ও মহিলা গীগ নেত্রী ফাতেমা বেগম দীপার ছেলে কিশোর গ্যাংয়ের লিডার তাহসিন ইসলাম ভুঁইয়া ওরফে নিরব (১৮) ও অপর জন হচ্ছে শহরের নিউ ট্রাক রোড মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও আরেফিন আফরোজের ছেলে সাব্বির হোসেন (২০)।

পুলিশ জানান,চাঁদপুর মডেল থানার অফিস্ার ইনচার্জ (ওসি) বাহার মিয়াসহ মডেল থানার কয়েক জন উপ-পরিদর্শক,ডিবি ও পুলিশ সদস্যরা সাড়শি অভিযান চালিয়ে তাদেরকে শহরের ডাকাতিয়া নদীর পাড়(প্রেসক্লাব) সংলগ্ন এলাকায় থেকে তারা দেশীয় অস্ত্রসহ ধর্তব্য অপরাধ সংগঠিত করার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় ৩ জনকে আটক করতে পারলেও তাদের সাথে থাকা অনেকে দেশীয় অস্ত্রসহ পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলা নাম্বার-১৬০,তারিখ: ০৩-০১-২০২৫।ধারা ফৌজধারী কার্যবিধি -১৫১।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়,চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় ও প্রেসক্লাব সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন যাবত এ ধরনের কিশোর গ্যাংয়ের সদস্যরা কয়েক দিন পর পর এখানে অপরাধ সংগঠিত করে থাকে। এর পূর্বে পুলিশ অনেক জন কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করে আদালতে পাঠিয়েছে। তারা আদালত থেকে আইনের ফাঁকে জামিন নিয়ে বাহির হয়ে আবারও এ ধরনের অপরাধ করে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছেন। তবে এ কিশোর গ্যাংয়ের লিডার তাহসিন ইসলাম ভুঁইয়া ওরফে নিরবকে আটক করতে পারেনি।

গতকাল শুক্রবার(৩ জানুয়ারী) রাত ৮টা ২৫ মিনিটে সদর মডেল থানার অফিস্ার ইনচার্জ (ওসি) বাহার মিয়ার কাছে খবর আসে এক দল কিশোর গ্যাংয়ের সদস্যরা ধর্তব্য অপরাধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি তাৎক্ষনিক থানার কয়েক জন অফিসারকে সাথে নিয়ে পুলিশ সদস্যরাসহ রাত প্রায় ৮টা ৩৫মিনেটে অভিযান চালিয়ে উপরোক্ত কিশোর গ্যাংয়ের লিডার নিরবসহ ৩জনকে আটক করে সদর মডেল থানায় নিয়ে আসেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাহার মিয়া জানান,আমিসহ মডেল থানার কয়েকজন অফিসার,ডিবি ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। এদের মধ্যে ২জন ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ১জন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানতে পারি। ২জনের বিষয়ে জানা গেছে,তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী হলেও তারা তাদের পরিচয় গোপন রেখে কিশোর গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাদের বিরুদ্বে নাশকতা মামলায় জড়িত থাকায় মামলার আসামী হিসেবে আটক দেখা হয়। আর এক জনের কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকার ভিডিও পাওয়া যাওয়ায় তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তার বিষয়ে আমরা অধিকতর তদন্ত করে দেখছি। এ ধরনের অভিযান অব্যাহত ভাবে চলবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম