চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৭ জেলে আটক

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৭ জেলেকে আটক করে চাঁদপুর নৌ পুলিশ।

সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের চিরারচর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- মো. খালেদ হাউদ (২৫), মো. আব্দুল বারেক হাউদ (৬২), শাহাজাহান ভুঁইয়া (৪০), আলী আরশাদ (৫২), আল-আমিন (১৪), জুয়েল হোসেন (১৮), মহসীণ সরকার (৪৮)। এদের বাড়ী চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, অভিযানের সময় ২ হাজার মিটার অবৈধ সুতার তৈরী মশারি জাল, একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকা নৌ থানা হেফাজতে। আটক জেলেদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম