চাঁদপুর: চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির রত্নগর্ভা মা ও শিক্ষাবিদ রহিমা ওয়াদুদ শনিবার (৬ মে) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান ও কলেজের শিক্ষকগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। অধ্যক্ষের নেতৃত্বে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। মহান আল্লাহ্ তাঁকে জান্নাতবাসী করুন।
মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ফম/এমএমএ/



