শিক্ষামন্ত্রী মায়ের মৃত্যুতে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের শোকবার্তা

ভাষা সৈনিক এম এ ওয়াদুদ এর সহধর্মিণী এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম পি মহোদয়ের রত্নগর্ভা মা শিক্ষাবিদ রহিমা ওয়াদুদ গত ৬ মে শনিবার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ, চাঁদপুর মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতবাসী করুন।

শিক্ষক পরিষদের পক্ষে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পরিষদের সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ও সম্পাদক মো. কামরুল হাছান।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম