
হাজীগঞ্জ (চাঁদপুর): ফিলিস্তিনিতে বর্বর গনহত্যার প্রতিবাদ সহস্রাধীক স্কুল শিক্ষার্থী মানববন্ধন করেছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বলাখাল বাজারস্থ বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাঁজাতে গনহত্যার নিন্দা ও হত্যা বন্ধে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
আধাঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষাথর্থীদের সাথে মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম মীর, সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন, বেগম নূরে হাসনা, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন, ইলিয়াস হোসেনসহ, সহশ্রাধিক শিক্ষার্থী।
ফম/এমএমএ/


