গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ মেধা বৃত্তি প্রদান

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ ) সকালে আহাম্মদপুর বাজার কাজী মার্কেটের দ্বিতীয় তলায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারও বিভিন্ন পর্যায়ে ৩৩জনকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কাজী রাহিম, গীতা পাঠ করেন ইউনিয়ন পরিষদ সচিব তপন চন্দ্র ভৌমিক। পরে শিক্ষক কোহিনুর আক্তারের দল জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি কর্মকর্তা মামুনুর রশিদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুর্তেজা কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ সরকার, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি সদস্য খোরশেদ আলম ও শিক্ষক কাজী কাঞ্চন প্রমূখ।

হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন চৌধুরীর পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কাজী তাহসিন, তাসমিন বিনতে জামাল, তিথি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন,মালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন, ইউপি সদস্য হানিফ সরদার, আক্তার হোসেন, হাবিবুর রহমান বাবলু, মিজানুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্কুল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

সবশেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তিপ্রদান করা হয়।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম