মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার কাশিমনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে ফ্রিজ-টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। পৃষ্ঠপোষক ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
উদ্বোধক ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম বেনু।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার। নিয়মিত খেলাধুলা আমাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, আমি আশা করি, আজকের খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সবাইকে খেলাধুলার প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, মোঃ ফারুক শিকদার। আরো উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন মাস্টার সহ আরো অনেকে।
খেলায় সাদুল্লাপুর ইউপি বন্ধুত্ব একাদশ বনাম বসুন্ধরা এলপিজি বালুচর অংশগ্রহন করেন। খেলা চলাকালীন টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুই দল দুইটি করে গোল সংগ্রহ করে। খেলা শেষে ট্রাইব্রেকারেও ড্র এর দিকে গড়ায় ম্যাচ। পরবর্তীতে লটারির মাধ্যমে সাদুল্লাপুর ইউপি বন্ধুত্ব একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনায় ছিলেন, ইঞ্জি. শফিকুল ইসলাম, মোঃ ওলিউল্লাহ অলু, শ্যামল কাজী, ছাদরুল আমিন, মোঃ মুকুল প্রধান, তাজুল ইসলাম, সুমন বেপারী, আলআমিন মজুমদার, কবির প্রধান, আলম প্রধান, কামরুল ইসলাম বাচ্চু, সুমন সরকার, আক্তার প্রধান। খেলায় হাজার হাজার উৎসুক দর্মকস্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
ফম/এমএমএ/আরাফাত/



