চাঁদপুর ভলিবল একাডেমির প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

চাঁদপুর ভলিবল একাডেমির আয়োজনের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে ম্যাচ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু।

তিনি তার বক্তব্যে বলেন, এই একাডেমিটির কর্মকর্তারা নিয়মিত জেলার বিভিন্ন উদীয়মান খেলোয়াড়দের কে নিয়ে ভলিবল প্র্যাকটিস করে যাচ্ছে। তাদের ধারাবাহিকতা কার্যক্রমে জেলা ক্রীড়া সংস্থা থেকে সবসময় সহযোগিতা থাকবে।

চাঁদপুর ভলিবল একাডেমী সভাপতি ও চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমী সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম মোল্লা।

প্রীতি ম্যাচে অংশ নেওয়া টিম এ ও বি দুই দলের খেলোয়াড়রা হলেন- মাহিন, নাফি, রাহুল, আইমান, ইমন,আসিফ ,আরিয়ান, তামিম ,আব্দুল্লাহ ,মিরাজ, ওয়াকিল, শাহাবুদ্দিন , ইয়াস, জুয়েল,আশরাফুল ,সানি মোহাম্মদ। খেলা পরিচালনা করেন রেফারী অ্যাড. শাহ আলম ফরাজী।

খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু কে একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন একাডেমীর সভাপতি , সাধারণ সম্পাদক সহ খেলোয়াড়রা।

এছাড়া একাডেমির অংশ নেওয়া দুই টিমের খেলোয়াড়দের কে একাডেমির পক্ষ থেকে জার্সি ট্রাউজার ও ভলিবল খেলার ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম