চাঁদপুর: চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের সকল পর্যায়ের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
ফম/এমএমএ/


