হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জের ৪নং কালোচোঁ উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাড়কী গ্রামে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক আমোদ-প্রমোদ বিষয়ক সম্পাদক ও কালোচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেন খোকন।
ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও রবিউল হাছান মিয়াজীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক প্রফে. সিরাজুল ইসলাম, মো. আবুল কালাম, বিল্লাল হোসেন, ফখরুল ইসলাম মজুমদার, জাকির হোসেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল মুন্সি, সাধারণ সম্পাদক মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, যুবদল নেতা ফারুক হোসেন, সুমন হোসেন, রাকিব, উজ্জল প্রধানীয়া।
ছাত্রদল নেতা জোবায়ের আলম, মো. কাউসার, রাকিব, আল আমিন, মেহেদি হাছান, ইউনয়ন ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিসান আহমেদ, সুমন প্রধানীয়া, মো. ফারুক।
আলোচনাসভা শেষে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাড়কী মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক।
ক্যাপশান- হাজীগঞ্জের কালোচোঁ উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাড়কী গ্রামে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক আমোদ-প্রমোদ বিষয়ক সম্পাদক ও কালোচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেন খোকন।
ফম/এমএমএ/


