
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) বিকালে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ৩নং ওয়ার্ড কর্তৃক ছোটহলদিয়া সরকার বাড়িতে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম সরকারের সভাপতিত্বে ও বিএনপির সাধারণ সম্পাদক গণি তফাদারের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু। অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন আশিক।
প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই। কারণ তিনি ইতোমধ্যে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে বার বার ম্যাসেজ দিচ্ছেন। তিনি ৩১ দফার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কেমন বাংলাদেশ গড়তে চান। ফ্যাসিষ্ট সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগে মানুষ সঠিক বিচার পায় নি। তাই সবার আগে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এ জন্য তারেক রহমানের বিকল্প নেই।
তিনি আরো বলেন , স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, অর্থনৈতিক খাতসহ সকল খাতগুলো ধ্বংস করে দিয়েছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। তারা বর্হিবিশ্বের ইন্দনে বাংলাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে নস্ট করে দিয়েছে যাতে করে এই বাঙালী জাতি একেবারেই ধ্বংস হয়ে যায়। দেশের এই ক্লান্তিলগ্ন সময়ে দেশের হাল ধরতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই।
আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা গাজী নান্নু মিয়া, নুরুজ্জামান সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, জেলা যুবদলের সদস্য মমিন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার মুন্সি, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত ভূইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, আল আমিন সরকার, উপজেলা সেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল উদ্দিন মোল্লা হিমেল, আবুল হাসেম সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সদস্য নূরে আলম অপু, ছাত্রদলের সভাপতি শাহীন আলম, ছাত্রদল নেতা আব্দুস সালাম, যুবদল নেতা আজিজুর রহমান সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
ফম/আরাফাত/মাসুদ/


