
কচুয়া (চাঁদপুর): কচুয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বরোডস্থ রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের স ালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সভাপতি আবুল হোসেন, আলমগীর তালুকদার, রাকিবুল হাসান, সহসভাপতি মফিজুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, বাংলাদেশ শিক্ষক সমিতির কচুয়া শাখার সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সহসভাপতি মিজানুর রহমান ও মোতালেব, দপ্তর সম্পাদক উজ্জল কৃষ্ণ মজুমদার, কাদলা ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মো. মফিজুল ইসলাম ও কচুয়া উত্তর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন ও পরানপুর সপ্রাবির প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।
সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষকদের কল্যানে নেওয়া কর্মসূচি সমূহ উপস্থাপন করেন। সমিতির এ কার্যক্রমে সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
ফম/এমএমএ/



