
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রবীন আওয়ামী নেতা ও (সাবেক ইউপি সদস্য) মোহাম্মদ আলী তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে এনায়েতপুর তালুকদার বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদারের মেঝু পুত্র অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাংবাদিক কবি মোঃ আলী আক্কাস তালুকদার ও ছোট পুত্র মিজানুর রহমান তালুকদারের উদ্যোগে এসব খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং মরহুমের আত্নার মাগফিরাত কামনাসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনার জন্য মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রবীন আওয়ামী নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদার বিগত ২০২২ সালের ২১ জুন বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
ফম/এমএমএ/



