কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নম্বর কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা শনিবার (৪ জুলাই) বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমন, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রনি তালুকদার এবং
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জুনায়েদ গাজী, যুগ্ম-সম্পাদক অভি, প্রচার সম্পাদক জুবাইর রাসেল প্রধান।
ইউনিয়ন ছাত্রদল নেতা শাহজালাল রিপন ও জুয়েল তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক শামিম হোসেন, সিফাত হোসেন, মারুফ হোসেন, রনি ফরয়াজি ও ফরহাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার মাধ্যমেই দলের আগামী দিনের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কড়ইয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল।
ফম/এমএমএ/



