আইএফআইসি ব্যাংক সুজাতপুর বাজার উপশাখায় মুধমাস উৎসব

মতলব উত্তর (চাঁদপুর): আইএফআইসি ব্যাংক সুজাতপুর বাজার উপশাখার উদ্যোগে মধুমাস উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে মধুমাস উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

আইএফআইসি ব্যাংক সুজাতপুর বাজার উপশাখার ব্যবস্থাপক চন্ময় ধর দিপ্ত এর সভাপতিত্বে মধুমাস উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক আরাফাত আল-আমিন।

আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, গজরা ইউপি সদস্য শফিকুল ইসলাম আরমান, সুজাতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, ট্রান্সজেকশান সার্ভিস অফিসার শাকিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বিভিন্ন দেশীয় ফল বাঙালী জাতির একটি অন্যতম ঐতিহ্য। এই ঐতিহ্য আমরা দিন দিন ভুলে যাচ্ছি। তবে আইএফআইসি ব্যাংক যে মধুমাস উদযাপনের উদ্যোগ গ্রহন করেছে তা সত্যি প্রশংসনীয়। এতে করে বাঙালীর ঐতিহ্যের দেখা মিলে। তাই আমি আশা করি এই ব্যাংকটি প্রতি বছর বিভিন্ন দেশীয় ফলের সমাহারে এই মধুমাস উদযাপন করবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তেমনি ফলেও ভরপুর দেশ। মানুষের শরীরে ভিটামিন ক্যালসিয়াম ঘাটতি পূরণে দেশীয় ফলের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আহ্বান একটু জায়গাও খালি না রেখে ফল ও তরকারি চাষ করুন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম