কচুয়া (চাঁদপুর): আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠান হয়েছে।
শনিবার (১৪ জুন) সকালে সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মিলনায়তনে এই অভিভাবক সম্মেলন আয়োজন করা হয়।
সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মুকছুদ আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক তারেক আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী আব্দুল কাইয়ুম মির্জা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাস্টার গোলাম সরোয়ার, বিদ্যুৎসাহী সদস্য ইব্রাহিম খলিল, সমাজ সেবক মনির হোসেন, আমিনুল ইসলাম ও শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
ফম/এমএমএ/


