
কচুয়া (চাঁদপুর): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগ,হতদরিদ্র ও অসহায় ৬টি পরিবারের মাঝে বসতঘর পুনঃ নির্মানের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও ৬হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জন স্বাস্থ্য কর্মকর্তা মো.কামরুজ্জামান, কচুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ আতাউল করিম প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



