কচুয়ায় আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলা আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকালে উত্তর আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কাজী এনামুল হক শামীমের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো.কাউছার আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো.শামসুদ্দিন সৈকত, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের আবায়ক শিপন রানা, ইউনিয়ন ছাত্রলীগের আকিব হোসেন বাপ্পী প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব পাঞ্জল, কামাল পাশা কাজল, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ম-আবায়ক সাকিল মুন্সি, সোহাগ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগীর সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম