চাঁদপুরে শিল্পীদের নিয়ে শিমুল-পলাশ কাননের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইব্রাহিপুর ইউনিয়নের গোখরদি চরে শিমুল-পলাশ কানন এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্থানীয় শিল্পীদের সাথে নিয়ে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান শিমুল-পলাশ-কানন গাছের চারা রোপন করেন।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, আমাদের প্রকৃতিতে শিমুলে পলাশের একটা নান্দনিকতা আছে। একই সাথে বাংলার সংস্কৃতি ও সাহিত্যে শিমুল-পলাশ নিয়ে অনেক গান কবিতা রয়েছে। আমাদের স্থানীয় শিল্পীদেরকে নিয়ে যদি আলাদা বাগান করতে চাই শিমুল-পলাশ হচ্ছে সবচাইতে যোগ্য গাছ। সেই প্রেক্ষিতে আমরা এই ইব্রাহিমপুরের চরে এসে শিমুল-পলাশের বাগান করেছি। কয়েক বছর পরে এ শিমুল গাছগুলো ফুলে ফুলে রঙ্গিন হয়ে উঠবে যা মনকে রাঙ্গিয়ে দিবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, সদর উপজেলা ভূমি কর্মকর্তা প্রত্যয় হাশেম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া, রফিক আহমেদ মিন্টু, জেলা জাসাসের সাধারন সম্পাদক মোবারক হোসেন সিকদার, চিত্রশিল্পী অভিজিত রায়, নাট্যভিনেতা মাসুদুল ইসলাম রতন খান, পৌর জাসাসের সাধারন সম্পাদক সিয়াম খান, অপূর্ণ দত্ত, চয়ন সাহা, স্নেহা, শিহাব, মমতাজ, আরিফ, স্বাধীন দত্ত, সানজিদা, সূচনা, মাহি, তানজিলসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম