বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…. …রাজিউন)।

গত ৭ সেপ্টেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হরিণা কবরস্থান মাঠে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে মরহুমের হরিনা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি পরিবার, পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।

জানাজা শুরুর আগে সরকারের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি এবং মতলব উত্তর থানার এসআই সাদেকসহ বাংলাদেশ পুলিশের একটি দল মরহুমের কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদর্শন করেন।

জানাজার নামাজের পুর্বে মরহুমের একমাত্র ছেলে রিয়াদ শিকদার উপস্থিত সবার উদ্দেশে কথা বলেন এবং তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। জানাযার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ অংশগ্রহন করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম