চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তরুণ-কিশোরদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের কয়লাঘাট এলাকায় স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু।
তিনি তার বক্তব্যে বলেন, তরুণ-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে মাঠমুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ। খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর ও মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য মনির প্রধানিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন ও মো. মামুন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বশির আহমেদ, ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মৃধা, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হাসান, শুক্কুর দেওয়ান, মো. আলমগীর, হালিম বেপারী, মনির হোসেন, দ্বীন ইসলাম, মো. ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অতিথিরা ৬নং ওয়ার্ডের তরুণ-কিশোরদের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন। এ সময় খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ফম/এমএমএ/



