বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি জাহিদুল ইসলাম

চাঁদপুর: দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’-র চাঁদপুর জেলা প্রতিনিধি (ডিজিটাল) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মৌচাকের ৮৩ সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত বাংলা টিভির প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড) এবং দাপ্তরিক সরঞ্জাম তুলে দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের পর তিনি বাংলা টিভির ডিজিটাল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।

​সাংবাদিক জাহিদুল ইসলাম এর আগেও পেশাগত দায়িত্ব পালনে মুন্সিয়ানা দেখিয়েছেন। তিনি মূল ধারার জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ ও ‘বাংলা পোস্ট’-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি স্থানীয় সংবাদ অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

​নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় জাহিদুল ইসলাম বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরতে আমি সচেষ্ট থাকব। পেশাগত এই দায়িত্ব পালনে আমি চাঁদপুর জেলার সকল সাংবাদিক ভাই ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম