কচুয়ায় কাঁচা রাস্তা সংস্কার করে প্রশংসায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা 

কচুয়ায় কাদলা ইউনিয়নে শাসনখোলা গ্রামে কাঁচা রাস্তা সংস্কার করে দিচ্ছেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্ৰামের চলাচলের ১ কিলোমিটার কাঁচা রাস্তা ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলে দুর্ভোগের শিকার হতেন শিশু-শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী,পথচারীরা। উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের নির্দেশে বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠানের অর্থায়নে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিত রাস্তাটি সংস্কার করে দেন। এত করে এই এলাকার লোকজন দীর্ঘদিনের ভোগান্তির শেষে চলাচলের অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছি।

গ্রামবাসীর কাছে এই রাস্তাগুলো ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম। স্থানীয়দের চলাচল ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহযোগিত কাঁচা রাস্তায় ইট ও বালু ফেলে মেরামত করে দিয়ে প্রশংসা ভাসছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠান।
শুক্রবার সকালে শাসনখোলা ও আয়মা এলাকার লোকজন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা  স্বেচ্ছাসেবকদের নিয়ে রাস্তাটি সংস্কার করে দেন।
এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ হোসেন তালুকদার, বিএনপি নেতা প্রফেসর কাউসার হোসেন , ইসমাইল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মজুমদার,সাদেক হোসেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কচুয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল মুন্সী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মুন্সী,ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন পাঠানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ হোসেন তালুকদার বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবা এবং মানুষের কল্যাণের জন্য। আমাদের বর্তমান সরকার এই কাঁচা রাস্তা পাকা করনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছেন। বর্তমান রাস্তাটিতে ভারী বৃষ্টি হওয়ার কারণে হাঁটুর সমান কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করে জনদুর্ভোগের। উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন ভাইয়ের নির্দেশে বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠানের অর্থায়নে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে রাস্তাটি সংস্কার করে দিচ্ছে।
তিনি আরো বলেন, এই ইউনিয়নের জনদুর্ভোগের রাস্তাগুলো পর্যক্রমে পাকা করনসহ সংস্কার করার পরিকল্পনা নিয়েছে করবে আমাদের প্রিয় নেতা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী কচুয়ার সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলন। বর্তমানে অনেকগুলো রাস্তা কাজও চলমান রয়েছে।
গ্রামবাসীরা জানান, রাস্তায় বড় বড় খানাখন্দক সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হতো। এতে তাদের খুব কষ্ট হতো। বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠান নিজের অর্থায়নে রাস্তায় ইট ও মাটি ফেলে দেওয়ায় খুবই উপকার হয়েছে। আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম