বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে খাল পরিস্কার কর্মসূচী

মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে মতলব উত্তর উপজেলা যুবদল।

শনিবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সাড়েঁ পাচানী খাল পরিস্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে এ কর্মসূচি ঘোষনা করা হয়।

এসময় চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন। কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা যুবদলের উদ্যোগে খাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা চাই দেশের প্রতিটি জনগণ ভালো থাকুক। দেশের উন্নয়নে বিএনপি সরকারের সাথে থাকবেন বাংলাদেশের জনগণ।

মতলব উত্তর উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিমুল উদ্দিন হিমেল, আরিফ উল্যাহ মুন্সি, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদল নেতা আঃ ছাত্তার, যুবদর নেতা কামাল সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম