মতলব উত্তর (চাঁদপুর): রাজনৈতিক নেতাদের বক্তব্য অনেক সময়ই আর বাস্তবে রূপ পায় না। কিন্তু এমন একজন রাজনৈতিক নেতা আছেন যিনি মুখে যা বলেন বাস্তবেও করে দেখান। এমন একজনকে পাওয়া গেছে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী। তিনি তার নিজস্ব অর্থায়নে নাউরী হইতে মান্দারতলী পাকা সড়কের এক স্থানে ঢেবে যাওয়া সড়ক সংস্কার করে দিয়েছেন। আর তাই এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই স্থানে একটি কালভার্ট ছিল। পরে সেটা ঢেবে যাওয়ার কারণে মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। এই সড়কটি দিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু এই স্থানটি ঢেবে যাওয়ার কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে। এই বিষয়টি চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ আলী জানতে পেরে নিজ অর্থায়নে সেটি সংস্কার করে দেওয়ার ব্যবস্থা করেন।
সরেজমিনে এলাকাবাসী জানান, এই সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। কয়েকটি গাড়িও উল্টে পড়ে গেছে এখানে। সংস্কার কাজটি হয়ে গেলে আর সমস্যা থাকবে না। ইলিয়াছ আলী যে নিজ খরচে এই কাজটি করে দিচ্ছেন সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি।
এরআগেও গাজীপুর আশ্রয়ণ প্রকল্পে নিজ অর্থায়নে পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেওয়ায় মানুষের প্রশংসা কুড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী।
ফম/এমএমএ/



