গণভোটের জনরায় মেনে না নিলে যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে

চাঁদপুর সদর জামায়াতের গণ মিছিলে বক্তারা

চাঁদপুর:  বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১আগস্ট) বিকালে শহরের বাবুরহাট এলাকায় আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণ মিছিল
বের হয়।

গণ মিছিল শেষে বাবুরহাট শহীদ আব্দুর রহমান স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার আমীর আফসার উদ্দিন মিয়াজী।

চাঁদপুর সদর উপজেলার সেক্রেটারি জুবায়ের খান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহাজাহান খান, শহর ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমানসহ প্রমুখ।

জামায়াত নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য দেশের ৭০% মানুষ গণভোট দেয়। কিন্তু সরকার ক্ষমতায় এসে টালবাহানা করে গণভোটের প্রায় কার্যকর করেনি। অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান জামায়েত নেতৃবৃন্দ। অন্যথায়”জনরায় না মানা হলে যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে” বলে মনে করেন বক্তারা।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণ মিছিলটি বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব রোড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণ মিছিল ও সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ২ নং আশিকাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান খান উৎপল, ৭নং তরপুচন্ডী ইউনিয়ন জামায়াত নেতা আলমগীর হোসেন বন্দকসী। এছাড়াও দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম