কচুয়া (চাঁদপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর নিজ গাছতলা বিশ্বরোড চৌরাস্তায় নিজ কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের এক স্বাক্ষরিত ৫১ সদস্যের একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
জানা যায়, নবগঠিত কমিটির কচুয়া উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মোঃ ফয়সাল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গরিব ওল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সহ ৫১ সদস্যের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি হয়।
কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর উপজেলার শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ (ভূইয়া), চাঁদপুর জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মুকবল হোসেন শেখ ও সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজিসহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সিএনজি অটোরিকশা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এব্যাপারে নবগঠিত কমিটির কচুয়া উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বলেন, আমি গরিব ও অসহায় শ্রমিক জনতার পক্ষে যেন সবসময় কাজ করে যেতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের কল্যাণে সর্বদা পাশে থাকার চেষ্টা করব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নতুন কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।
ফম/এমএমএ/রাছেল/



