চাঁদপুর প্রেস ক্লাব নেতারা ভিজিট করলেন জাতীয় সংসদের অধিবেশন 

শেখ ফরিদ আহমেদ মানিক এমপির উদ্যোগ 

ছবি: সংগ্রহীত।
চাঁদপুর:  চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এর উদ্যোগে প্রেস ক্লাবের নেতারা জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেছেন।
সোমবার (১৩ জুলাই) চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র নেতৃত্বে প্রেস ক্লাব নেতারা জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেন।
এ সময় সংসদে প্রেস ক্লাব নেতাদের সাথে সাক্ষাৎকার পর্বে উপস্থিত  ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের  সংসদ সদস্য প্রকৌশলী মো. মমিনুল হক।
জাতীয় সংসদ অধিবেশন ভিজিটে অংশগ্রহণ করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াস উদ্দিন মিলন ও  এএইচ এম আহসান উল্লাহ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, আল ইমরান শোভন ও কাদের পলাশ, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি  রাশেদ শাহরিয়ার পলাশ,  প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন, সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ  ও সদস্য আলআমিন ভুঁইয়া।
প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন ভিজিট করার সুযোগ তৈরি করে দেওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর-৩ আসনের  সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এক প্রতিক্রিয়ায় সভাপতি সোহেল রুশদী বলেন, এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করলো প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এই সুযোগ তৈরি করে দেওয়ায় আমি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম